আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): প্রতিবেদনে বলা হয়, লেবাননে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ বার্তা আদান-প্রদান থেকে সরে দাঁড়াচ্ছে ইরানের আলোচক দল।
তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কূটনৈতিক প্রক্রিয়া স্থগিত থাকবে।
ইরান এবং তাদের তথাকথিত ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা মিত্র গোষ্ঠীগুলো এখন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেয়ার পরিকল্পনা করছে। শুধু তাই নয়, ইয়েমেন উপকূলে অবস্থিত লোহিত সাগরের প্রবেশপথ বাব এল মান্দেব প্রণালিসহ অন্যান্য ফ্রন্টগুলোকেও ‘সক্রিয়’ করার কথা ভাবছে তেহরান।
ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হুথিরা ইরানের অন্যতম প্রধান মিত্র। তারা এর আগেও লোহিত সাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।
ইরানের বিবৃতিতে ‘প্রতিরোধ যোদ্ধা’ বলতে মূলত হুথিদের মতো আঞ্চলিক মিত্রদেরই বোঝানো হয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, বাব এল মান্দেব প্রণালি অবরুদ্ধ করা হলে বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহ ব্যবস্থায় চরম বিপর্যয় নেমে আসতে পারে।
Your Comment